1. admin@dainiksomoybela.com : Admin :
জীবননগর উথলীতে আপন দু ভাইকে কুপিয়ে হত্যা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

জীবননগর উথলীতে আপন দু ভাইকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ, দর্শনা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গারকোল মাঠে আজ শনিবার ভোরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আনোয়ার হোসেন মিন্টা (৫০) ও হামজা (৪৫)। তারা উথলী মসজিদপাড়া গ্রামের মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে আনোয়ার হোসেন মিন্টা ও হামজা গরুর ঘাস কাটতে উথলী গারকোল মাঠে যান। এসময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের খোকা (৫০, পিতা মৃত আমোদ আলী), জুয়েল (৩৫), হিমেল (২৫), ইসা (৫৫, পিতা মৃত আমোদ আলী), বিপুল (৩৫, পিতা ইসা) এবং অজ্ঞাতনামা ৩-৪ জন ধারালো অস্ত্র, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়।

দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের সঙ্গে খোকার গরু কেনাবেচা নিয়ে প্রায় তিন মাস আগে বিরোধ হয়। ওই ঘটনার সময় নিহত হামজা ধারালো অস্ত্র দিয়ে খোকার কানে কোপ মেরে কেটে দেয়। আজকের ঘটনা সেই বিরোধের জের ধরে ঘটেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT