
মোঃ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর
চুয়াডাঙ্গা সদর উপজেলার হলপাড়ার বাসিন্দা, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সুযোগ্য বড় সন্তান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মীরজা ফরিদুল ইসলাম শিবলু (৫০) ইন্তেকাল করেছেন।
জানা গেছে, গত (৩০,অক্টোবর ২০২৫ইং) তিনি অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য ঢাকায় যান। গতকাল (৫ অক্টোবর ২০২৫ ইং) রাতের বেলা তিনি রাজধানীর সোবহানবাগ এলাকার এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সকালে দরজা ভেঙে প্রবেশ করে দেখেন— তিনি আর বেঁচে নেই।
খবর পেয়ে আশপাশের মানুষ ও আত্মীয়স্বজন ছুটে আসেন, মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গা রাজনৈতিক অঙ্গনে মীরজা ফরিদুল ইসলাম শিবলু ছিলেন এক নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর মৃত্যুর খবরে দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ আজ চুয়াডাঙ্গায় আনা হবে এবং সোমবারে টাউন ফুটবল মাঠে নামাজের জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
রাজনৈতিক অঙ্গন বলছে—
> “চুয়াডাঙ্গা হারালো এক সৎ, সাহসী ও ত্যাগী সংগঠককে; যিনি জীবনভর আদর্শের জন্য কাজ করে গেছেন।”
Leave a Reply