1. admin@dainiksomoybela.com : Admin :
চুয়াডাঙ্গায় ভারতফেরত ২২ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

চুয়াডাঙ্গায় ভারতফেরত ২২ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে




‎এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

‎১৪,আগস্ট-২০২৫-ইং
‎ভারত থেকে ফেরত আসা ২২ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ স্ব স্ব ব্যক্তির অভিভাবকের কাছে তুলে দেয়। এ সময় স্বজনদের পেয়ে আপ্লুত হয়ে পড়েন তারা।
‎এর আগে বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

‎পুলিশ ও ফিরে আসা ব্যক্তিরা জানায়, বেশি বেতনে চাকরি ও কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে ভারতে পার করে দিয়েছিল। দিশেহারা হয়ে মাথা গোজার ঠাঁই না পেয়ে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে কেউ ভারতের হাইদ্রাবাদে, পার্লারের কাজে, কেউ উত্তর ও মধ্যে প্রদেশে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

‎বুধবার দুপুরের দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের পাশে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ২২ বাংলাদেশি নারী-পুরুষ দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত আসে। তাদের দর্শনা থানায় রাখা হয়েছিল।

‎ফেরত আসারা হলেন, নোয়াখালীর সুমাইয়া খাতুন (১৯), আইরিন খাতুন (১৭), উম্মেহানি সাবু (১৮), বরিশালের মিম খাতুন (১৫), গাজীপুরের মিম খাতুন (২০), খুলনার শাহিদা আকতার (২৪), আফরিন বিবি (৩০), বরিশালের আবেদা খাতুন (২০), নরসিংদীর শিউলি বিবি (৩৩), চুয়াডাঙ্গার রওশনারা খাতুন (২৩), পিরোজপুরের মুন্নি খাতুন (২৪), চট্টগ্রামের রোমান হক (২৪), শরীয়তপুরের রাশেদ আলি (২৩), বাগেরহাটের আলাউদ্দিন (২২), খুলনার আরিফ (৩১), নড়াইলের হাবিব রহমান (৩৪), খুলনার তারেক (৩০), নড়াইলের রোমান আজিজ (৩৫), ঢাকার কৃষ্ণচন্দ্র রায় (২৬), সালাউদ্দিন (৫০), নওগাঁর সাথী পারভিন (৩৪) ও ঠাকুরগাঁওয়ের আরমান হোসেন (২৩)।

‎দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, বিভিন্ন জেলার ২২ জন বাংলাদেশি নারী-পুরুষকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT