1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট  - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট 

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এ্যাম্বাসীর ৩ জন প্রতিনিধি  আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ভিজিট করেছেন। নাগরিক প্ল্যাটফর্মের সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসীর ডেপুটি হেড অব কোঅপারেশন  কোরিন থেভজ, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা,  কনস্ট্যান্স ডি প্লান্টা জুনিয়র প্রোগ্রাম অফিসার,  সানজিদা লিপি নির্বাহী পরিচালক ডেমক্রেসিওয়াচ ও রাবেয়া বসরী প্রোগ্রাম কো-অর্ডিনেটর রূপান্তর। 

রোববার সকালে ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে প্রভাষক শাহ আলমের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম সক্রিকরন সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন   ক্লাস্টার ৩ ও ৪ এর ক্লাস্টার কো-অর্ডিনেটর,  মনিটরিং এন্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর ও ফাইন্যান্স এডমিন কো-অর্ডিনেটর।  আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সমন্বয়কারী,  এসএফ ও এবং নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ। সভায় গণতান্ত্রিক চর্চা,  সামাজিক সম্প্রীতি,  যুব ফোরাম কে মেন্টরিং করার কৌশল,  আদিবাসীদের সংবেদনশীলতা, সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ,  আগামী নির্বাচন কেমন দেখতে চাই, নির্বাচনে সকল দলের অংশগ্রহন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সুইজারল্যান্ড এ্যাম্বাসীর প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের কাছে জানতে চান।

তাছাড়া নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহানইল জাম পাড়া আদবাসী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালকসহ সুইজারল্যান্ড এ্যাম্বাসীর কর্মকর্তা ও রূপান্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আদিবাসীদের জীবনমান, সহিংসতা,  ভোটাধিকার,  আস্থার কার্যক্রম ইত্যাদি বিষয়ে এবং  যুব ফোরাম সদস্যদের কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT