1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে জেলা নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাজিউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, নাচোলের ইউএনও মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।
‘চাঁপাইনবাবগঞ্জে মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এসব শ্লোগানকে সামনে রেখে জেলার ৫টি উপজেলা থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাচোল বনাম শিবগঞ্জ। এতে ২-০ গোলে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা দল।এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT