1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
Oplus_131072

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুজন- সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে। এই কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তঃনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেললাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। তাদের ৮ দফা দাবীর মধ্যে প্রধান দাবি হলো চাঁপাইনবাবগঞ্জকে আন্তঃনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, এ অঞ্চলের রেল থাকলেও আন্তঃনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয়। তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

১৪ মে বুধবার সকাল সাড়ে ৯ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে আবির এর সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনোয়ার হোসেন জুয়েল। ট্রেন অবরোধ কর্মসূচীতে
বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,
সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, রবিউল ইসলাম রবি,জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী,বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।
সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সভাপতি মোঃজমশেদ আলী স্বাগত বক্তব্য দেন। ট্রেন অবরোধ কর্মসূচীতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের প্রধান আলোচনা ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মনোয়ার হোসেন জুয়েল বলেন ৮ দফা দাবীর মধ্যে নুন্যতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন তিনি। রেলস্টেশন মাস্টার মোঃ ওবায়দুল হক এর রেল কর্তৃপক্ষেরর সাথে কথা বলে আন্দোলন কারীদের আস্বস্ত করেন। স্টেশন মাস্টার ওবায়দুল হক এর আশ্বাসের ফলে ট্রেন অবরোধ কর্মসূচী তুলে নেন আন্দোলন কারীরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম,
সুজনের জেলা সহ- সভাপতিঃ মোঃ মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদকঃ মুনিরুল ইসলাম মুনির, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ,সাধারণ সম্পাদক জারিফ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলার সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT