1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুর শ্রীপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এক অধ্যক্ষ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

গাজীপুর শ্রীপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এক অধ্যক্ষ

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

কবির আকন্দ (শ্রীপুর প্রতিনিধি) :

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাবেক অধ্যক্ষ মো: তোফাজ্জল হোসেন আকন্দ হাজার হাজার মানুষের ভালোবাসার সিক্ত হয়ে সমাহিত হন।
তার জন্ম শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে। তিনি এই গ্রামের মুসলিম সম্ভান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম ছিল আছর আলী আকন্দ।তিনি ছিলেন একজন কৃষক। কৃষক পিতার পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। আচার-আচরণ,কথা-বার্তায়,চাল-চলনে ও ব্যবহারে তিনি ছিলেন একজন ভালো মানুষ। তিনি শিক্ষা জীবন শুরু করেছিলেন গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ সালে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সাফল্যের সহিত আই.এ.পাস করেন। পরবর্তীতে তিনি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৮৪ সালে অনার্স ও ১৯৮৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি শ্রীপুর ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন।পরবর্তীতে তিনি এই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করায় তিনি স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসী নেতাদের দ্বারা জোরপূর্বক কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে তিনি আদালতের রায়ে গত ২৮/১০/২৪ তারিখে এই কলেজে পুনরায় যোগদান করে অবসর নেন। বর্তমানে তাহার পেনশন সুবিধা প্রক্রিয়াধীন আছে বলে জানান শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব প্রফেসর পিয়ারা নার্গিস। এমতবস্থায় তিনি গত ২১-৪-২০২৫ তারিখ সোমবার ঢাকার মগবাজারের রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৩-০৪-২০২৫ তারিখ বিকাল ৩ঃ০০ টার দিকে ঢাকা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐদিন বাদ এশা মরহুমের মগবাজারের বাসায় প্রথম জানাজা এবং পরদিন ২৪-০৪-২০২৫ তারিখ সকাল ৯:৩০টায় শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ১১ টায় নিজগ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে বড় ভাইয়ের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়।
মৃত্যু কালে তিনি এক ছেলে সন্তান মো: জামিউল হোসেন আকন্দ এবং স্ত্রী প্রফেসর হোসনেয়ারা বেগম রেখে যান। উল্লেখ্য প্রফেসর হোসনেয়ারা বেগম ঢাকা মডেল ডিগ্রী কলেজ, মিরপুর-১৪ এর ইংরেজি বিভাগের অধ্যাপক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT