1. admin@dainiksomoybela.com : Admin :
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তুরাগে চান মিয়া বেপারীর আয়োজনে মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তুরাগে চান মিয়া বেপারীর আয়োজনে মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ শাহজালাল সুমন:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো: চান মিয়া বেপারীর উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তুরাগ ৫৩ নম্বর ওয়ার্ডের রানাভোলা ইউনিয়ন পরিষদ মাঠ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আয়োজক হাজী চান মিয়া বেপারীর সভাপতিত্বে এবং ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবু ,মতি মিয়া.আহ্বায়ক সদস্য সাইদ হাসান সাগর ,আলম হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক কবির হোসেন চৌধুরী, তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সানজিদ সুমন এবং তুরাগ থানা মহিলা দলের নেত্রী তানিয়া আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়। পরে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়। আয়োজক হাজী চান মিয়া বেপারী বলেন, দীর্ঘদিন ধরে ৫৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি। পবিত্র রমজানে ইফতার বিতরণ, ঈদে অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, শাড়ি-লুঙ্গি বিতরণ, হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে পূজার উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার আয়োজন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, মশা ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কাউন্সিলর নির্বাচিত না হলেও এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, বেগম খালেদা জিয়ার জন্য আজ সারা দেশের মানুষ দোয়া করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই মানুষ তাদের স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তুরাগসহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করতে চায়। জনগণের সেবা করতে না পারলে রাজনীতি করার কোনো সার্থকতা নেই। তিনি জনগণের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত ও তবারক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT