1. admin@dainiksomoybela.com : Admin :
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল আনিসুজ্জামান নিহত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল আনিসুজ্জামান নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মো. আনিসুজ্জামান (৪৫) নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে ১ বছর ৬ মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তাহার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা দর্শনায়।

ঘটনা সূত্রে জানা যায়, আজ দুপুর কোটচাঁদপুর বলুহার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুজ্জামান কর্মঠ, দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে অত্যন্ত সুনামধন্য ছিলেন বলে জানান কোটচাঁদপুর থানার পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এই ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। সড়ক দুর্ঘটনার এমন নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT