1. admin@dainiksomoybela.com : Admin :
কৃষককে কুপিয়ে জখম, গোটা থানা জুড়ে নিন্দার ঝড় - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কৃষককে কুপিয়ে জখম, গোটা থানা জুড়ে নিন্দার ঝড়

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
নিজ ক্ষেতের ভূট্টাক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষেত। ক্ষেত নষ্টের কারণ জানতে চাইলে ওই কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। ২৮ অক্টোবর সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। আহত কৃষকের নাম মাসুদ হোসেন। তিনি তালসার গ্রামের জালাল উদ্দিন ছেলে। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সুত্র ধরে জানা যায়, তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে ক্ষেতের ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয়ে তাকে জানালে তিনি অপমানবোধ করেন। ওই ঘটনায় তার ছেলে আলামিন হোসেন , নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাসুদকে খুনের উদ্দেশ্যে ২৮ অক্টোবর সন্ধ্যায় মাঠ থেকে ফেরার সময় ধারালো অস্ত্র নিয়ে মাসুদের উপর হামলা চালায়। আহত কৃষকের অবস্থা খারাপ হওয়ায় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মাসুদের স্ত্রী জানান, অভিযোগের পর থেকেই আসামীরা বিভিন্নভাবে অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে করে আমি ও আমার স্বামীর জীবন ঝুকিতে আছি।
অভিযুক্ত আলামিন এর সাথে কথা বললে, তিনি জানান আমার বাবা জমি চাষ করার জন্য গরু নিয়ে মাসুদের ভূট্টা ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছিলো, সে সময় গরুতে কিছু ভূট্টা গাছ খেয়েছে। যার কারণে আমার বাবাকে সে অপমান করেছে । আমার বাবার অপমানের বিষয়ে আমরা মাসুদের কাছে জানতে চাইলে তার সাথে আমাদের তর্কতর্কি হয় এবং মারারির ঘটনা ঘটে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT