1. admin@dainiksomoybela.com : Admin :
কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করেছে।
প্রায় ২১ বছর পর আবার নদীতে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রৌমারী থেকে সদর উপজেলায় যাওয়ার পথে নদের দুইশ বিঘা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রৌমারী থানার ওসি লুৎফর রহমান।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলায় ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদরাসায় ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে রৌমারীর চরমোনাই পীর সাহেবের অনুসারীরা ইজতেমায় যোগ দিতে নৌকাযোগে রওনা দেয়। পথিমধ্যে চিলমারী উপজেলার নদীর মাঝে দুইশ বিঘা নামক স্থানে ২০ থেকে ২২ জনের একদল ডাকাত নৌকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার যাত্রীদের মারধর করে এবং মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি কিছু জিনিস পত্র নিয়ে চলে যায়।
নৌকার মাঝি আবু তালেব জানান আমরা রৌমারী থেকে কুড়িগ্রামের ইজতেমার উদ্দেশে রওনা দেই। পথিমধ্যে হঠাৎ ডাকাত দল হাতে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।
ময়েজ উদ্দিন নামে ভুক্তভোগী একজন ব্যাবসায়ী জানান, একদল ডাকাত নৌকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে। ভয়ে ওই সময় আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন তাদের দিয়ে দেই।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি রৌমারীর মধ্যে না হওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT