1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফল বিপর্যয়: পাসের হার মাত্র ৩৮.৮১% - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফল বিপর্যয়: পাসের হার মাত্র ৩৮.৮১%

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ফলাফল ব্যাপকভাবে হতাশাজনক হয়েছে। বিদ্যালয়ের ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫২ জন পাস করেছে। পাসের হার মাত্র ৩৮.৮১ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৩০ জনের মধ্যে ২১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন ও মানবিক বিভাগে ৯৭ জনের মধ্যে মাত্র ২৬ জন উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে দুর্বল ফলাফল মানবিক বিভাগে।

ফলাফল খারাপ হওয়ার পেছনে অভিভাবক ও স্থানীয়রা প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষকের অনুপস্থিতি ও মনিটরিংয়ের ঘাটতিকে দায়ী করছেন। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং স্কুল চালান নিজের খেয়ালখুশিমতো।

সম্প্রতি সুনামধন্য দুই সহকারী শিক্ষক—জোনায়েদ হোসেন জুয়েল ও মাহমুদুল ইসলাম মাসুদ—কে নিয়ম বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ছাত্র স্কুলে আসা বন্ধ করে দেয় এবং কয়েকজন অভিভাবক সন্তানদের অন্যত্র স্থানান্তর করেন।

অব্যাহৃত দুই শিক্ষক জেলা শিক্ষা অফিসে অভিযোগ জমা দিয়েছেন। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, একজন দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত প্রধান শিক্ষক দ্বারা এ রকম ফলাফল হওয়াটাই স্বাভাবিক। তারা দ্রুত শিক্ষকদের পুনর্বহাল ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT