1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার চরম বিপাকে হাজারও মানুষ  - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার চরম বিপাকে হাজারও মানুষ 

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

অপু দাস,
কালীগন্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মানাধীন একটি গ্রামীন সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের হেয়ালীপনায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। নতুন রাস্তা নির্মানের জন্য ১ বছর আগে রাস্থাটি খুঁড়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদারের এমন হেয়ালীপনায় ৭ গ্রামের  কয়েক হাজার মানুষ চরম বিপাকে পড়লেও এলজিইডি কর্তৃপক্ষ অনেকটা নীরব ভূমিকা পালন করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত নতুন রাস্থা নির্মানের জন্য পুরাতন রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। রাস্থা খুঁড়ে রাখার কারনে অনেক স্থানে গেল বর্ষা মৌসুমে গভির গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রায় ১ বছর আগে খুড়ে রাখা রাস্তার কারনে কয়েক কিলোমিটার ঘুরে অত্র ইউনিয়ন পরিষদের সেবা, ভুমি অফিসের সেবা , ইউনিয়নের একমাত্র সরকারি কৃষি ব্যাংক এবং এক মাত্র সরকারি উপ- স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসছেন কয়েক হাজার মানুষ। গ্রামগুলোতে জরুরি সেবার জন্য এ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ২,৯৯০ মিটার রাস্তাটির কাজ পায় মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগষ্ট মাসে শুরু হয়ে ২০২৫ সালের জুন মাসে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে চলতি বছরের প্রথম দিকে। প্রায় ১ বছর খুঁড়ে রাখার পর আর কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ ব্যাপারে মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুড়ে ফেলে রাখা হয়েছে। খুড়ে রাখা রাস্তার কারনে আমাদের গ্রামে বড় কোন গাড়িও প্রবেশ করতে পারছে না। কৃষি পণ্য আনা নেওয়াসহ স্বাভাবিক চলাচলে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি খুড়ে রাখার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজ এগোয়নি, এটা কেমন কথা ? আমরা দ্রুত এর প্রতিকার চাই। রাস্তাটি নির্মাণকারী  ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান এর সত্বাধিকারী মো. রানা জানান , নতুন ইট উঠলে কাজ শুরু করবো । তাছাড়া আমি অসুস্থ থাকায় কাজটি করতে পারিনি।

এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বার বার চিঠি পাঠিয়েও কোন সদুত্তর পাইনি। তিনি (ঠিকাদার) এমন করলে কি করবো বলেন?

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম । এ ব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT