1. admin@dainiksomoybela.com : Admin :
এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগরের যোগীতলা বদরে আলম আরাবিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের হেড অব অপারেশনস্ মো রাজিবুল ইসলাম, আদিফা মেমোরিয়াল ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার জোবায়ের, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সোহেল রানা সবুজ, সেক্রেটারী শেখ সাবের আলী, জয়েন্ট সেক্রেটারী মোবারক হোসেন, সদস্য আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহিন রেজা, রাইয়ানুল ইসলাম আরাফ, স্পেস সোয়েটার লিমিটেডের সিকিউরিটি এন্ড এ্যাডমিন অফিসার সেলিম মিয়া, হাফেজ মো: আজহারুল ইসলাম তামিম, সাংবাদিক হাছিবুল হাসান হাছিব প্রমুখ।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আল্লাহ তায়ালা যেন সবসময় সকল অবস্থাসম্পন্নকে এতিম শিশুদের পাশে থাকার সুযোগ দেন। সমাজের যারা বিত্তবান রয়েছেন তবে শুধু বিত্তশালী ও প্রফেশনাল’সরা নয় সবাই যে যার অবস্থান থেকে যদি এতিমদের খোঁজ খবর রাখেন তাহলে আর তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। প্রতি বছর পবিত্র রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার আয়োজনের এই ধারা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে সবার কাছে দোয়া চাওয়া হয়। তাদের সত্যিকারের দেশপ্রেমিক হওয়া এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবান সহ সকলকে এতিমদের জন্য সহযোগিতার আহবান জানানো হয়। পরিশেষে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট থেকে এতিম শিশুদের একমাসের জন্য চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় বাজার হস্তান্তর করা হয়।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো এনামুল ইসলাম। এসময় উক্ত মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT