1. admin@dainiksomoybela.com : Admin :
উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উলিপুর দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী পোস্ট অফিস মোর থেকে থানা মোড়, পূর্ব মাতা রেল গেট, উপজেলা চত্বর শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আতাউর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা প্রমুখ।
বক্তারা বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকারের চাপে আমরা দলীয় কার্যালয়েও কোন প্রোগ্রাম করতে পারি নাই তারা আমাদের কার্যালয় প্রশাসন বেরিগেট দিয়ে রাখত , সেই প্রশাসনে আবার আমাদের স্বাগত জানায়, এটাই হল ধৈর্যের ফল, অতএব কেউ বিশৃঙ্খলা করবেন না, আমরা যার যার স্থান থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সামনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT