
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
অধ্য-২১ জুলাই সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর-শাখার ৪নং ওয়ার্ডের আহ্বায়ক সৈয়দ জাফর ইমাম সুজন এর সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি কর্তৃক মনোনীত কিশোরগঞ্জ সদর আনস ১ এর সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানী, তিনি তার বক্তব্যে বলেন এদেশের মানুষ অনেক শাসন দেখেছে কিন্তু তাদেরভাগ্যের পরিবর্তন দেখেনি, নেতারা নিজেদের ভাগ্য তৈরিতে ব্যাস্ত ছিল বিধায় কানাডার বেগম পাড়া তৈরি হয়েছে, সাবেক ভুমি মন্ত্রীর দেশ বিদেশে গড়েছে শতশহস্র বাড়ি যার একেকটির মূল্য কমপক্ষে কয়েকশ কুটি টাকা, আমরা আর ঠকতে চাই না,
এদেশের মানুষ এখন সচেতন হয়েছে।
এদেশের মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, ভিবিন্ন যায়গায় চাঁদাবাজদের মানুষ গাছের সাথে বেধে রাখতেছে।
সুতরাং আমরা নতুন বাংলাদেশ চাই।
যেই বাংলাদেশের প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মন্ত্রণালয় থেকে ১০০ টাকা পাশ হলে ১০০ টাকারেই কাজ হবে, সেখানেই কেউ ভাগ বসানোর দূরশাহস করবে না। তাই আসুন আমরা সকলে মিলে দেশ মানবতা ও ইসলামের শার্তে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী শাসন কে জয়যুক্ত করি।
এছাড়াও অত্র আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি জনাব রুকন উদ্দিন ও সেক্রেটারি জনাব সাদিকুল ইসলাম ও পৌর সভাপতি মুফতী ত্বোয়াসিন বিন মুজিব ও পৌর সাধারণ সম্পাদক জনাব তায়েব মৃধা এবং ঐতিহাসিক শোলাকিয়া সাহেব বাড়ী জামে মসজিদের সম্মানিত ইমাম ও সানী খতিব মুফতী নাঈম আহমাদ সহ ৪নং ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষের দিকে ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়, এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব রফিকুল ইসলাম সহ সভাপতি কাইয়ুম পর্দানি
সাধারণ সম্পাদক জনাব আবু হানিফ সহ-সাধারণ সম্পাদক জনাব মস্তুফা ও সাংগঠনিক সম্পাদক জনাব মাইনুল হোসেন সহ পূর্নাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে।
পরিশেষে দেশের কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply