1. admin@dainiksomoybela.com : Admin :
অটোতে ঝুলিয়ে পুলিশ সদস্যকে মহাসড়কে হেঁচড়ে নিয়ে গেলো অটোচালক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

অটোতে ঝুলিয়ে পুলিশ সদস্যকে মহাসড়কে হেঁচড়ে নিয়ে গেলো অটোচালক

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কমল চন্দ্র নামে এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এক অটোরিকশা চালক।

বুধবার বিকেলের দিকে শ্রীপুর উপজেলার জৈনা এলাকা থেকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত অটোরিকশায় হেঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর রিকশাসহ আটক করা হয়েছে চালক জনিকে।

আটক অটো চালক জনি আহমেদ (৪০) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকেই শ্রীপুরের জৈনা এলাকায় টহলে ছিল মাওনা হাইওয়ে পুলিশের একটি দল। এসময় ওই অংশে অটোরিকশা যাচ্ছে দেখে চালককে থামার সিগন্যাল দেয় মাওনা হাইওয়ে পুলিশের কনস্টেবল কমল চন্দ্র। পরে হালকা গতি কমিয়ে আসলে অটোরিকশার হাতলে ধরে মহাসড়কে উঠার কারণ জানতে চান ওই কনস্টেবল । এতে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ অটো চালক জনি অটোরিকশার গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটতে শুরু করেন। এসময় অটোর এঙ্গেলে ধরে ঝুলে থাকা পুলিশ সদস্যকে কয়েক কিলোমিটার টেনে হেঁচড়ে নিয়ে যায়।

ভিডিওতে আরও দেখা যায়, অটোরিকশায় থাকা যাত্রী চালককে থামানোর অনুরোধ করলেও তিনি কোনো কথা না শুনে অটোর গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটে যাচ্ছেন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যের আরেকটি গাড়ি নিয়ে ওই অটো চালককের গতি রোধ করে তাঁকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

রুহুল আমিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,’অটোরিকশায় ঝুলিয়ে মহাসড়কে একজন পুলিশকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাত্রীরা বার বার বললেও গাড়ি থামাননি ওই চালক।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী দৈনিক সময়বেলা কে বলেন,’ নিয়মিত অভিযান চলাকালে সিগনাল না মেনে ওই অটো চালক আইন পরিপন্থী কাজ করেছে। পুলিশ সদস্যকে অটোরিকশায় টেনে নিয়ে যায়। আমরা তাঁকে আটক করেছি। অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT