
মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বার্ষিক স্মরণিকা প্রকাশ উপলক্ষে প্রস্তুতিসভা ২৭ সেপ্টেম্বর বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ও মতামত প্রকাশ করেন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল, জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, অর্থ সম্পাদক নূরে জাকিয়া সুলতানা মিম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লাভলু, প্রকাশনা সম্পাদক আসাদুল হক আসাদ, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য (১) জাহিদ আহমেদ লিটন, আব্দুস সামাদ খোকন, সংগীত বিভাগের আহবায়ক নাসিমা ফেরদৌসী, সদস্য সচিব পংকজ কান্তি বিশ্বাস, সদস্য বাউল আব্দুস সাত্তার প্রমুখ। সভায় বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, জোরালোভাবে – মাসিক সাহিত্য আসর পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। একইসাথে মাসিক একটি নজরুল পাঠ চক্র করার সিদ্ধান্ত – হয়। নতুন কার্যকরি কমিটি, উপদেষ্টা মন্ডলী, বিশেষ সদস্য ও সাব কমিটি নেতৃবৃন্দের জন্য নির্ধারিত অনারবোর্ড – দ্রুত টাঙানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসার দ্রুত নতুন নির্বাচিত কমিটি পরিচালনা কতগুলি সিদ্ধান্ত হয়।
Leave a Reply