1. admin@dainiksomoybela.com : Admin :
হরিপুর উপজেলায় " আন্তর্জাতিক নারী দিবস ২০২৫" উদযাপন। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

হরিপুর উপজেলায় ” আন্তর্জাতিক নারী দিবস ২০২৫” উদযাপন।

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

আব্দুল জব্বার ঠাকুরগাঁও:

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ৮ মার্চ ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।
নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে মূলত এই আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় এই কার্যক্রম টি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ফেসিলিটেটর মোছাঃসুমি পারভীন। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আরিফুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোছাঃ জাকিয়া সুলতানা এবং ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস- ইন প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার রুমা বেগম, এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সংবাদ কর্মীগন। এসময় বক্তরা বলেনআন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এবং করণীয় সম্পর্কে আলোকপাত করতে এই দিনটি ব্যাপকভাবে উদযাপন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT