1. admin@dainiksomoybela.com : Admin :
সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা টানা ১৭ বছর সংগ্রাম করেছি : ছোট শলুয়ায় বাবু খান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা টানা ১৭ বছর সংগ্রাম করেছি : ছোট শলুয়ায় বাবু খান

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এস এম সাইফুল ইসলাম

দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়ায় স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। এ সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন।

রোববার (১১ জানুয়ারি) বাদ এশা কুমিল্লা পাড়ায় অবস্থিত বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা টানা ১৭ বছর সংগ্রাম করেছি। সুষ্ঠু নির্বাচন মানে- আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।

তিনি বলেন, প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপিও ধানের শীষের পক্ষে মাঠে রয়েছে। দিনশেষে জনগণই ঠিক করবে কারা দেশ চালাবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আসন্ন নির্বাচনে ব্যালট পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এবার দুটি ব্যালট থাকবে একটি মার্কার ব্যালট এবং আরেকটি ‘হ্যাঁ–না’ অর্থাৎ গণভোট। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেব।

তার ভাষায়, ‘হ্যাঁ’ মানেই সংস্কারের পক্ষে ভোট- প্রতি ৫ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, রাতের আঁধারে যেন ভোট না হয়।

নির্বাচনী আচরণবিধির কথা তুলে ধরে তিনি বলেন, এখন পথসভা, মাইকিং ও মিছিলের সুযোগ নেই। দলীয় কার্যালয়ে বৈঠক, উঠান বৈঠক ও বাজারে জনসংযোগই এখন প্রচারণার প্রধান মাধ্যম। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি তিতুদহ ইউনিয়নে এসেছেন বলে জানান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চুয়াডাঙ্গা সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইনশাআল্লাহ তিনি চুয়াডাঙ্গাতেও আসবেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন।

জনসংযোগে উপস্থিত স্থানীয় ভোটাররা বলেন, এই প্রথম কোনো বড় রাজনৈতিক নেতা তাদের পাড়ায় এসে সরাসরি কথা বলেছেন। এতে তারা উৎসাহিত হয়েছেন।

আয়োজিত জনসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত জোয়ার্দার, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, তিতুদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাজি খলিলুর রহমান, দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইখলাছুর রহমান এবং দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীমসহ ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT