1. admin@dainiksomoybela.com : Admin :
সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১টি চৌকষ দল ২৭ নভেম্বর আনুমানিক রাত ৯ ঘটিকায় অভিযান চালিয়ে অবৈধ ৩ টি বিদেশী ওয়ান শুটারগান ও ৬ টি রাউন্ড গুলি উদ্ধার করে। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী /সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরা চালান বন্ধে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালকের নির্দেশনায় আলোকে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারে । সেই লক্ষ্যে গত একমাস যাবৎ অত্র ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি এর দিক নির্দেশনায় গত ২৭ নভেম্বর আনুমানিক রাত ৯ টায় ব্যাটালিনের অধীনস্থ চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদী তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০৩ টি বিদেশী ওয়ান শুটারগান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্র গুলো দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং ডায়েরি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য যে,চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০ টি দেশী/ বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে চাঁপাইনগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ গোলাম কিবরিয়া, বিজিবিএম,বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন,অস্ত্র গোলাবারুদ মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে,যা ভবিষ্যতে আরোও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT