1. admin@dainiksomoybela.com : Admin :
সাতক্ষীরায় ছিনতাইকারী আটক - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সাতক্ষীরায় ছিনতাইকারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই ঘটনার প্রধান আসামিসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার(১৯ জানুয়ারি) সদরের কাশেমপুর মালীপাড়া ও ভোমরার লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো: রফিকুল ইসলাম রফিক (২৭) ও আলিমুদ্দিন(৪২)।
সাতক্ষীরার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
পুলিশ সুপার জানান ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালীপাড়া এলাকায় ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT