1. admin@dainiksomoybela.com : Admin :
সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
‘সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর মধ্যদিয়ে ঝিনাইদহে আত্মপ্রকাশ ঘটলো’ সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ ঝিনাইদাহ জেলা শাখার। রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের শ্রমজীবি, সিনিয়র সিটিজেন, নাইট গার্ড, রিক্সা চালকদের মাঝে ও সোমাবার সকালে হরিণাকু-ুর হরিশপুরের ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন  সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, নির্বাহী সদস্য মোঃ হাসানুর রহমান, খুরশিদ সাকলাইন কাব্য, তাজিম আহম্মেদ ও মোঃ আজমুল হুসাইন জনি। এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, সহকারী অধ্যাপক ড. রমজান আলী, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু,  প্রভাষক মতিয়ার রহমান, জীবন রহমান প্রমূখ। বিতরণ কালে প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন শিক্ষিত বেকার যুবকদের কমপিউটারের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কাজ করে অত্মকর্মসংস্থান করা যেমন আমাদের প্রধান লক্ষ্য তেমনি আমাদের এই অর্জিত আয় থেকে অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানোও আমাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT