1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

শ্রীপুর প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তাদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৪ ডিসেম্বর) শনিবার সকাল ৯:৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজীব আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, সহকারি পুলিশ সুপার,(কালিয়াকৈর সার্কেল) মোঃ আফজাল হোসেন খান, শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, শ্রীপুর মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ জয়নাল আবেদিন মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সাংবাদিকসহ প্রমুখ। পরে শহীদের আত্মর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী। ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত ঠিক তখনই হত্যা করা হয় বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের। উদ্দেশ্য ছিল দেশকে পঙ্গু করে দেওয়া। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,চিকিৎসক,শিল্পী, লেখক,সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। স্বাধীনতার পর থেকে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT