1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে, পরকীয়ার জেরে প্রেমিক'কে হত্যা করে স্বামী পলাত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুরে, পরকীয়ার জেরে প্রেমিক’কে হত্যা করে স্বামী পলাত

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম

ক্রাইম ইনভেস্টিগেটর
(শ্রীপুর গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পৌর ৭নং ওয়ার্ড চন্নাপাড়া এলাকায় পরকীয়া জেরে স্ত্রীসহ প্রেমিককে হত্যা করে স্বামী পলাতক, ঘটনাস্থলেই নিহত হয়েছেন আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৬) নামের পরকীয়া’র প্রেমিক। এসময় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্ত্রী তাসলিমা (২৭)।

(৪’ই নভেম্বর ২০২৪) সোমবার, সকাল আনুমানিক ১১:ঘটিকার সময় শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল মিস্ত্রি’র বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৬) দিনাজপুর জেলার হাকিমপুর ফরিদপুর উপজেলার গ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি চন্নাপাড়া এলাকায় জনৈক মোস্তফার নিকট থেকে একটি ভবন ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।

নিহত তাসলিমা খাতুন (২৭) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

অভিযুক্ত আজিজুল হক (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

এ ঘটনার পর থেকেই আজিজুল পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে এসে ১৫ বছর ধরে শ্রীপুরের চন্নাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আজিজুল। তিনি ৩ বছর আগে ওই স্থানেই জমি কিনে বাড়ি করে দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তার স্ত্রী এস এস ফ্যাশন নামক কারখানায় চাকরি করতো।

চাকরির সুবাদে কারখানা মালিক আশরাফুল ইসলাম বিশ্বাসের সাথে তাসলিমা’র পরিচয় হয়, মাঝে মধ্যেই দুজনের মধ্যে যোগাযোগের বিষয়টি স্বামী’র কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। (৪’ই নভেম্বর ২০২৪) সোমবার সকাল সাড়ে ১০:টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়েছেন তিনি।

এ সময় পরকীয়া’র প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আজিজুলের স্ত্রী তাসলিমা আক্তার’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাসলিমাকে হাসপাতালে নেওয়া’র পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী আজিজুল হক পলাতক রয়েছে। তদন্তের পর এ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT