1. admin@dainiksomoybela.com : Admin :
শহরে কুকুরের কামড়ে ২০ জন আহত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শহরে কুকুরের কামড়ে ২০ জন আহত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

অপু দাস , কালীগগন্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, জেলা শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় বিকালে একটি কুকুর একজন পথচারীকে কামড়ে দেয়। এরপর হামদহ, কাঞ্চনপুর, মোল্লাপাড়া এলাকায় একে একে পথচারী ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু, মধ্য বয়সী সহ বিভিন্ন বয়সের মানুষকে কামড়াতে থাকে। এরপর সন্ধ্যায় সরকারি বালক বিদ্যালয়ের সামনে শিশুকে বাঁচাতে গেলে এক যুবককে কামড়ে দেয় কুকুর। একই ভাবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে একজনকে এবং কাঠ পোট্রি এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইসলামী বিশ^দ্যিালয়ের এক শিক্ষার্থীকে কামড়ে দেয়। পর্যায়ক্রমে আহতদের সদর হাসপাতালে এনে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ছোয়া ইসরাইল বলেন, কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT