1. admin@dainiksomoybela.com : Admin :
রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৪ নারী - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৪ নারী

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

মহসিন মিয়া শাহীন
বিশেষ প্রতিনিধি

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:প্রণয় ভূষণ দাস,উপজেলা সমাজ সেবা অফিসার ফারহা আক্তার,উপজেলা আইসিটি অফিসার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেয়া হয় গোসিঙ্গা ইউনিয়নের বাউনি গ্রামের আবদুল বারেকের মেয়ে মাহবুবা আলমকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সিরাজুল হকের মেয়ে রোমানা আক্তারকে,সফল জননী হিসেবে লাইলী বেগম,অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আকবর আলীর মেয়ে আখি শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT