1. admin@dainiksomoybela.com : Admin :
রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ কারবারী গ্রেপ্তার, উদ্ধারকৃত ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ কারবারী গ্রেপ্তার, উদ্ধারকৃত ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

 

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার ৯ জুন রাতে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর তত্ত্বাবধানে এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে অভিযানটিন পরিচালিত হয়। পুলিশের একাধিক দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা ও পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদক কারবারীকে আটক করেছে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের ইমাম হোসেন (৫৬), রঘুনাথপূর গ্রামের আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও গ্রামের পারভেজ হাসান রাজু (২৩) ও তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা গ্রামের মাসুদ রানা (৩৯)।

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

 

পুলিশের দাবী, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT