1. admin@dainiksomoybela.com : Admin :
রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে।

সে ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের এলাকার তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনার পরপর চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে একই কলেজের শিক্ষার্থীরা।

তারা দুপুর ২ টা ২০ মিনিট পর্যন্ত সড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখে। তবে অন্যান্য পরিবহণগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গেলে একজন ঘাতক বাস চালক তাকে মেরে দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাবো।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের স্কুলের সামনে কোন জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা যাতে করা হয় সে ব্যবস্থা করতে হবে। একই সাথে শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রীজেরও দাবি জানায়।

কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি আটক হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘন্টার ভিতর ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT