1. admin@dainiksomoybela.com : Admin :
মেইড ইন আফগানিস্তান এখন আফগান গণপরিবহনে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

মেইড ইন আফগানিস্তান এখন আফগান গণপরিবহনে

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:মোঃ ইমরান।

গণপরিবহন সেবায় নিজেদের তৈরি বাস নিয়ে আসতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে একথা জানায় দেশটির তালেবান নেতৃত্বাধীন সরকার।

সরকার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স একাউন্টে সদ্য নির্মিত একটি বাসের ছবি দিয়ে বলেন, নব-নির্মিত বাসটির নির্মাতা আফগানিস্তান। শীঘ্রই আয়োজনের মাধ্যমে দেশে উৎপাদিত বাসটির উদ্বোধন করা হবে।

তিনি আরো বলেন, দৃঢ় পদক্ষেপে অগ্রগতি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

এর পূর্বে ২০২৩ এর জানুয়ারি ও সেপ্টেম্বরে সুপার কার ‘মাডা-৯’ ও ‘সিমৌরজ’ তৈরি করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলো দেশটি। যার পৃষ্ঠপোষক ছিলো আমেরিকা ও ন্যাটো জোটের সাথে ২০ বছরের যুদ্ধে বিজয়ের পর ক্ষমতায় আসা তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।

২০২১ সালে ক্ষমতায় আসার পর দেশীয় প্রযুক্তির সুপার কার তৈরি করতে চায় মর্মে ঘোষণা দিয়েছিলেন তালেবান নেতারা। এজন্য আফগান তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও ইমারাতে ইসলামিয়া ইনোভেশন সেন্টারের হাতে দায়িত্বও অর্পণ করেন তারা, যেনো দেশীয় কোম্পানি এন্টপকে সহায়তা করা হয়।

এন্টপ কোম্পানির সিইও ও সুপার কার ডিজাইনার মুহাম্মদ রেজা আহমাদী তাদের প্রথম গাড়িটি নির্মাণের পর বলেছিলেন, ফর্মুলা-১ স্পোর্টস কার তৈরির ক্ষেত্রে ডিজাইনের যে আন্তর্জাতিক রীতি রয়েছে তা অনুসরণ করেই তিনি দেশের সর্বপ্রথম সুপার কারের (মাডা-৯) নকশা করেছেন। এতে অন্যান্য গাড়ির ব্র‍্যান্ডের কিছু যন্ত্রাংশও ব্যবহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT