1. admin@dainiksomoybela.com : Admin :
বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু কুলিয়ারচরের তারাকান্দি গ্রামে ঘটেছে হৃদয়বিদারক দুর্ঘটনা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু কুলিয়ারচরের তারাকান্দি গ্রামে ঘটেছে হৃদয়বিদারক দুর্ঘটনা

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তারাকান্দি গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ মজনু (৫৫) এবং মৃত গফুর মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন (৫২)।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে নিজ গ্রামের কৃষি জমিতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা প্রতিদিনের মতো মাঠে যান। জমির পাশেই একটি পুরাতন বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তার তাদের অজান্তেই জমিতে ছড়িয়ে ছিল। কাজের একপর্যায়ে সেই তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই কৃষকের মৃত্যুতে তারাকান্দি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা জানান, তারা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেই খুঁটির তার অনেক আগেই ঝুলে ছিল। বারবার জানালেও তা অপসারণ হয়নি। অবহেলার কারণেই আজ এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত দুই কৃষকের জানাজা আজ বাদ আছর অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT