1. admin@dainiksomoybela.com : Admin :
বরমীতে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বরমীতে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে রফিকরাজু ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য-এর সভাপতি জনাব গোলাম সাব্বির আলী পারভেজ-এর অর্থায়নে এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়।

চক্ষু ক্যাম্পে রোগীদের জন্য ছিল –
চক্ষু পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, চশমা বিতরণ, চোখের অপারেশনের ব্যবস্থা এবং যাতায়াত, সম্পূর্ণ ফ্রি সেবা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম সাব্বির আলী পারভেজ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ বেলায়েত হোসেন মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরচালা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব গোলাম হায়দার পলিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ আল-আমিন আকন্দ (এলএলবি)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান ফকির বলেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক আহ্বানে আয়োজিত এই ক্যাম্পে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আরও জনসেবামূলক উদ্যোগ নেওয়া হবে যাতে অসহায় মানুষের মুখে হাসি ফোটে, এবং চিকিৎসা সেবা কোনো অর্থনৈতিক বাধার মুখে না পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT