1. admin@dainiksomoybela.com : Admin :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত।

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি।

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ৩ বছরের শিশু কন্যা রাহিমা খাতুন ও তার মা রোখসানা খাতুন(২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীরবাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু আরোহী মারা যায়। এলাকাবাসী দ্রুত নিহতের মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT