1. admin@dainiksomoybela.com : Admin :
প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন নাফী নূর ও সুমাইয়া - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন নাফী নূর ও সুমাইয়া

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সাংবাদিক আহাদ আলী, উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর ডাকঘরের কাদিরপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, নাফী নূর ও সুমাইয়া – দুজনেই তাদের পূর্বের দুইটি সংসার শেষ করে তৃতীয় জুটিতে এসে – বিভিন্ন এলাকায় প্রেমের ফাঁদ পেতেই ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফী নূর একজন মাদকাসক্ত এবং সুমাইয়া দেহ ব্যবসায়ী। সুমাইয়া নূরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে প্রেমের আড়ালে মানুষের ভরসা নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। ঘটনার ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, তারা প্রতারণার মাধ্যমে টাকা ছিনিয়ে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করেছেন।

স্থানীয়রা জানান, নান্দাইলের বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে এই জুটির এমন ঘটনা ঘটে গেছে, যে গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি, নাফী নূরের মাদকাসক্তি এবং সুমাইয়ার দেহ ব্যবসায়িক কর্মকাণ্ড তাদের প্রতারণাকে আরও জটিল ও বিপজ্জনক করেছে।

নান্দাইল থানার ওসি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। “আমরা প্রাথমিকভাবে অভিযোগ যাচাই করছি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে,”– বলেন তিনি।

স্থানীয় সমাজকর্মীরা জানান, এ ধরনের প্রতারণা এবং অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT