1. admin@dainiksomoybela.com : Admin :
পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে নাটোর জেলার লালপুর উপজেলার শ্রীরামগাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৪) ও আব্দুল প্রামাণিকের ছেলে শিপন আলী (৩০)। পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে এস.আই সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এস.আই আরিফুর রহমান, এ.এস.আই আবুল কালাম আজাদ, শাহীনুর ইসলাম, এরশাদ মন্ডল ও জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত এস.আই শাহ আলম সরদার, কং, মোনারুল ইসলাম, মজমুল হক, সোহানুর রহমান, থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা ও একটি পুরাতন নীল রংয়ের মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী জানান, কোন মাদক ব্যবসায়ীকে এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT