
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ খোকন প্রধান পৌরসভার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এই মাস আমাদের পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
গরিব-দুঃখী মানুষের আস্থাভাজন ও অত্যন্ত নরম মনের মানুষ হিসেবে পরিচিত খোকন প্রধান বলেন, পবিত্র এ মাসে তিনি পৌরবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, মানবিক ও সেবামূলক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সবার দোয়া ও সহযোগিতা চাই।”
শেষে তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করে সবাইকে সংযম ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply