1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে স্বাগত র‍্যালী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পঞ্চগড়ে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে স্বাগত র‍্যালী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

লালন সরকার, দেবীগঞ্জ:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার কচিকাঁচা তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ”মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার ওঅশ্লীলতা- বেহায়াপনা পরিহার করুন, আহালান সাহালান মাহে রমাদান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার সবুজপাড়ায় অবস্থিত ইকরা মডেল মাদ্রাসা থেকে একটি স্বাগত র‍্যালী বের হয়।

র‍্যালীতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালীটি দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাহে রমজান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

ইকরা মডেল মাদ্রাসার পরিচালক শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন ইকরা মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ.কে. ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT