1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মোছাঃ রুনা লায়লা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সোয়েল রানা পুরস্কার পেলেন । - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মোছাঃ রুনা লায়লা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সোয়েল রানা পুরস্কার পেলেন ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার ।

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৪ সালের অক্টোবর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উভয় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার , জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও দিক-নির্দেশনা প্রদান করে ।

এছাড়াও সভায় অত্র পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে অক্টোবর/২০২৪ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় ।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে অক্টোবর/২০২৪ হলেন –
শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মোছাঃ রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) নির্বাচিত হন।
শ্রেষ্ঠ থানা হিসেবে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোয়েল রানা নির্বাচিত হন।
শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই (নিরস্ত্র)/ মোঃ মঞ্জুরুল আলম, বোদা থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিরস্ত্র)/ মোঃ এরশাদুল হক, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে এটিএসআই/ মোঃ মোশারফ হোসেন, সদর ট্রাফিক, পঞ্চগড়।
শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র)/মোঃ এরশাদুল হক, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৪ সালের অক্টোবর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র জেলার গত অক্টোবর/২০২৪ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পঞ্চগড় জনাব ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, ডিআইও-(১), ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT