1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকায় ওবায়দুল কাদেরের ভাগিনা গ্রেপ্তার, গাজীপুরে মিষ্টি বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঢাকায় ওবায়দুল কাদেরের ভাগিনা গ্রেপ্তার, গাজীপুরে মিষ্টি বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। সবশেষ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আলী হায়দার রতনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে পালিয়ে ছিলেন আলী হায়দার। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ, জুলাই আন্দোলনে ২টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তিনি শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান বুলবুলের মেয়ের জামাতা ও শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন এলাকায় প্রতিষ্ঠিত ‘ইনফ্রাটেক কনস্ট্রাকশনের’ মালিক। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে স্থানীয় কৃষকদের জমি জবর দখলের অভিযোগ রয়েছে। তাই আলী হায়দারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কৃষকরা।

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, গ্রেপ্তার আলী হায়দারের বিরুদ্ধে দুটি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT