1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পরে সাভারের ধলেশ্বরী নদী থেকে ভেসে উঠেছে রৌদ্র ইসলাম (১৬) নামে এক যুবকের মরদেহ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে ওই যুবককের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত রৌদ্র ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিষাখন্ডি গ্রামের হোসেন ইসলাম ছেলে। তিনি সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার পানপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, চার দিন আগে বন্ধুদের সঙ্গে রৌদ্র ঘুরতে বের হয়েছিল। এরপর থেকে থাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ বিকেলে ধলেশ্বরী নদীতে রৌদ্রের মরদেহ ভেসে উঠে বলে জানায়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল পরিদর্শক করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ। তবে নৌ পুলিশের আওতাধীন জায়গায় হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমিন বাজার নৌ থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT