1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভার আশুলিয়ায় নিখোঁজের ৬ দিনপর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ঢাকা সাভার আশুলিয়ায় নিখোঁজের ৬ দিনপর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর একটি বিড়ি কোম্পানীর বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি ফাঁকা মাঠের পাশে ঝোপের মাঝে গাছে গলায় রশি দিয়ে ঝোলানো ছিল তার মরদেহ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলির স্মরণিকা বহুমুখী প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয় এক ব্যক্তি রান্নার লাকড়ি সংগ্রহ করতে এসে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।

নিহত যুবকের নাম মো. শুভ(১৮)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার ভগমতিতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ধামরাই থানার ইসলামপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। নিরিবিলি ফাল্গুনী হাউজিং এলাকার নিউ মিঠু বিড়ি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে ৬ মাস যাবত চাকরি করে আসছিলেন তিনি।
গত ১৮ ডিসেম্বর বিড়ি কোম্পানী থেকে সকাল ৯ টার দিকে কাজের উদ্দেশ্যে নিজের সাইকেল নিয়ে বের হয় শুভ। পরে ওইদিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার মায়ের সাথে কথা বলেন তিনি। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ ছিল। এরপর থেকেই নিখোঁজ শুভ। পরদিন শুভর বাবাকে সাথে নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক। পরে মঙ্গলবার দুপুরে শুভর মরদেহের খোঁজ মিলে।

প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সাথে থাকা মোবাইল পাওয়া গেছে তবে তার সাইকেল ছিলনা।

খবর পেয়ে ছুটে আসে নিহতের পরিবার। মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। নিহত শুভর বাবা এরশাদ আলী বলেন, আমার ছেলে খুবই শান্ত ও ভদ্র ছিল। সে কোন নেশাপানির সাথেও জড়িত না। কারও সাথে শত্রুতা ছিল এমন কিছুও আমাদের জানা নেই।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা এখনই বলা যাচ্ছেনা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা। অতি দ্রুত তদন্ত স্বাপেক্ষে সত্য সামনে আসবে। আমরা কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT