1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মো: খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুলাই গণ-অভ্যূত্থানের শহিদ রাকিবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিজয়ী চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে এ পুরস্কার বিতরণ করেন শহিদ রাকিবুলের পিতা আবুবকর সিদ্দিক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল চারটায় হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ফাইনাল খেলায় হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ও চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব অংশ নেয়। উক্ত খেলায় বিজয়ী হয় চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান মোল্লা, ফজলুর রহমান, প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান, প্রগতি স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সজিব মালিতা প্রমুখ।

শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের পিতা আবুবকর সিদ্দিক বলেন, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। আজকের তরুণ প্রজন্ম তাকে স্মরণ করছে। এই তরুণ প্রজন্মের মাঝেই আমার শহিদ সন্তান আজীবন বেঁচে থাকবে।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ক্রীড়াই তারুণ্যের শক্তি। আজ তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ রাকিবুল হোসেনের স্মরণে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারুণ্যের এই শক্তি ও নবচেতনার উন্মেষের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। খেলা শেষে বিজয়ী চাঁদপুর স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT