1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং মো. রোমান শেখ (২৯) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুরের নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মো. রোমান শেখ।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে সদর উপজেলার নাকশী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোরচক্রের সদস্যরা বিক্রি করার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দু’জন চোর ও সবুজ রঙের ইজিবাইকটি আটক করে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT