1. admin@dainiksomoybela.com : Admin :
জুলাই-আগস্ট হত্যার বিচার চলতি মাসেই চাই’— কিশোরগঞ্জে সমাবেশে ফজলুর রহমান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

জুলাই-আগস্ট হত্যার বিচার চলতি মাসেই চাই’— কিশোরগঞ্জে সমাবেশে ফজলুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল (অর্থ) সম্পাদক মাওলানা ফজলুর রহমান। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫.১৫ মিনিটে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে গৌরাঙ্গবাজার, আঁখড়াবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল-আমিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন,

> “জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের (সরকারকে) ক্ষমতায় বসিয়েছে, তার অন্যতম ছিল—জুলাই-আগস্ট মাসে সারাদেশে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডগুলোর বিচার। কিন্তু দুঃখজনকভাবে সেই বিচার আজও সম্পন্ন হয়নি। জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া চলবে না। চলতি মাসের মধ্যেই এ বিচার সমাপ্ত করতে হবে।”

 

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান। তিনি বলেন,

> “জুলাই-আগস্ট হত্যাকাণ্ড প্রমাণ করে, নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা দেশে স্থায়ীভাবে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।”

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক হক্কানী,

খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ উত্তর জোন সভাপতি হাবিবুর রহমান হাবিব,

কিশোরগঞ্জ সদর শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী (বাঘা হুজুর),
সহ জেলা ও সদর থানার অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শহীদি মসজিদ মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ‘জুলাই-আগস্ট’ গণহত্যায় নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT