
সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা সদর থানাধীন ছয়ঘরিয়া গ্রামেঃ (মাঝেরপাড়া), শংকর চন্দ্র ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে পিতাঃ মোঃ সালতাব হোসেনের ছেলে জাইরুল ইসলাম জাহিদুল পালিয়ে যায়।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নিজে উপস্থিত থেকে মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাইরুল ইসলাম জাহিদুল তার বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, “জাহিদুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে অভিযানের সময় সেনাবাহিনীর খবর আগেভাগেই পেয়ে সে পালাতে সক্ষম হয়।”
এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সচেতন মহল প্রশ্ন তুলছে—
“যদি এমন অপরাধমূলক কার্যক্রম চলে থাকে, তবে আগে ব্যবস্থা কেন নেওয়া হয়নি? অভিযুক্তরা অভিযানের খবর পায় কীভাবে?”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক জাহিদুলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply