1. admin@dainiksomoybela.com : Admin :
চন্দনাইশে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

চন্দনাইশে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভিতর থেকে কয়েকদিন পূর্বে মারা যাওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে পাওয়ার স্টেশনের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয়রা। কলেজের দপ্তরি এসে পাওয়ার স্টেশনের দরজা খুলে যুবকের লাশ দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন একদল পুলিশ নিয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করেন।

তিনি বলেন, উদ্ধার যুবকের লাশ দেখে ধারণা করা হচ্ছে, তার চুরি করতে গিয়ে প্রায় এক সপ্তাহ আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এই যুবক। তার আনুমানিক বয়স ২৫-৩০ এর মধ্যে হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।এখনো যুবকের নামপরিচয় জানা যায়নি।

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
০১৮৮৬৩৬২৮০৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT