1. admin@dainiksomoybela.com : Admin :
চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. আলমগীর (৪০)। আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় বাসটি ওই বাই সাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর বিলে উল্টে পড়ে যায়।

এতে কমপক্ষে ১৫ জন বাসযাত্রীও গুরুতর আহত হয়।

জানা যায়, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ কলঘর এলাকায় পৌছলে পার্শ্ব সড়ক থেকে বাই সাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় মো. আলমগীর নামে ওই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ সময় বাসের চালক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে গভীর বিলে উল্টে পড়ে। এতে আহত বাস যাত্রীদের মধ্যে ৮ জনের নাম পাওয়া গেছে। আহতরা হলো খুলনার সোহানা (২৮), আদকিয়া (৪৬), যশোর জেলার তরিকুল ইসলাম (২৮), ঝিনাইদহের শৈলকুপা এলাকার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার কাদিয়া এলাকার নাসিমা বেগম (৪৫) এবং সিরাজগঞ্জের নাজমুল হুদা (২২)।

আহতরা চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার যাওয়ার পথে সকাল ৭টায় দুর্ঘটনায় পতিত হয়। ঘটনার সময় সাইকেল আরোহী আলমগীর মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন।

তাকে বাঁচাতে গিয়ে বাসটিও সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT