1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, সাংবাদিক মিঠুন সিদ্দিকী ও রুবেল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, “সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”

প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT