1. admin@dainiksomoybela.com : Admin :
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বিভিন্ন জেলার কমিটি অনুমোদন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বিভিন্ন জেলার কমিটি অনুমোদন

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গা

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বিভিন্ন জেলার নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোরের কারবালা রোডে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজ মাদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হামিদুজ্জামান জলিল। এ সময় কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঘোষিত কমিটিতে—

চুয়াডাঙ্গা জেলা সভাপতি: এস এম রেদওয়ান, সাধারণ সম্পাদক: মিসেস সুমি খাতুন

মাগুরা জেলা সভাপতি: জাফর আলী, সাধারণ সম্পাদক: বিশ্বজিৎ বসু

সাতক্ষীরা জেলা সভাপতি: সাগর হোসেন, সাধারণ সম্পাদক: জালামিন হোসেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

এ সময় চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাংবাদিক এস এম রেদওয়ান আহমেদ রিয়াদ বলেন—

> “একজন সাংবাদিক সমাজের বিবেক। সাংবাদিকতা কারও ব্যক্তিগত স্বার্থে নয়, সমাজ ও দেশের কল্যাণে হতে হবে। এই সমাজে যারা অসহায় ও দরিদ্র, তাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কথা বলা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরা—এটাই একজন প্রকৃত সাংবাদিকের কাজ।”

 

বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT