1. admin@dainiksomoybela.com : Admin :
কোটচাঁদপুর উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কোটচাঁদপুর উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এমন প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালি শেষে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। উপজেলা জুড়ে সমবায় সমিতি নিয়ে কাজ করেন তাদের সকল প্রতিনিধি ও গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিভিন্ন ভূয়া এনজিও এবং ঋণ গ্রহনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা প্রতিষ্ঠান থেকে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন। সমবায় সমিতির মাধ্যমে সঞ্চয় জমা করে সেখান থেকে ঋণ বিতরণ ও গ্রহনের আহবান জানান। এছাড়াও  সমবায় ভিত্তিক সমাজ গড়ার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT